মালিকী মাযহাবের অনুসারী মুসলিমগণ সালাতে একবার সালাম ফেরান। এটা অপরাপর তিন মাযহাবের অনুসারী মুসলিমদের নিকট ‘বেখাপ্পা’ ঠেকলেও এটার সমর্থনে হাদীস ও আছার এবং অবশ্যই মদীনাবাসীদের আমল মওজুদ রয়েছে। মালিকীদের মতে, ইমাম ও মুনফারিদ (একাকী সালাত আদায়কারী) ডানদিকে একবার মাত্র সালাম ফেরাবে। মুক্তাদীরা দুবারই ফেরাবে। যার প্রথমটি ওয়াজিব ও দ্বিতীয়টি সুন্নাহ। এই একবার সালাম ফেরানোর বিষয়ে কিছু দলিল পেশ করলাম।
১/
عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُسَلِّمُ فِي الصَّلاَةِ تَسْلِيمَةً وَاحِدَةً تِلْقَاءَ وَجْهِهِ يَمِيلُ إِلَى الشِّقِّ الأَيْمَنِ شَيْئًا
আইশাহ (রাঃ) থেকে বর্ণিতঃ ” রসূল (সাঃ) সালাতে তাঁর মুখ সামনে থাকা অবস্থায় ডানদিকে সামান্য ফিরিয়ে একবার মাত্র সালাম দিতেন।”
হাদিসটি জামে তিরমিযীতে এসছে। ইমাম হাকিম বলেনঃ ইমাম বুখারী, ইমাম মুসলিমের হাদীস সহীহ হওয়ার যে শর্ত রয়েছে, সেটার মতে, এই বর্ণনা সহীহ। ইমাম যাহাবী এই অবস্থানের সাথে একমত। ইমাম দারা কুতনী এবং ইমাম ইবনে খুযাইমাও এব্যাপারে তাদের সহীহ গ্রন্থদ্বয়ে একমত পোষণ করেছেন।
২/
روى أحمدُ عن عائشة رضي الله عنها في صِفة صلاة وِتْر رسولِ الله صلَّى الله عليه وسلَّم قالتْ: “… ثُمَّ يَجلس فيتشهَّد ويدعو، ثُمَّ يُسلّم تسليمةً واحدة: السَّلام عليْكم، يَرفع بها صوتَه حتَّى يوقظَنا”.
ইমাম আহমাদ আইশাহ (রাঃ) থেকে রসূল (সাঃ) এর বিতর সালাতের বিবরণ বর্ণনা করেন। তিনি বলেনঃ ” … তারপর রসূল (সাঃ) বসতেন, তাশাহুদ পড়তেন এবং দোয়া করতেন, তারপর একবার সালাম ফেরাতেন “আসসালামু আলাইকুম বলে” এবং তাতে তাঁর কণ্ঠ এতোটাই চড়াতেন যে, আমাদেরকে প্রায় ঘুম থেকে উঠিয়েই দিতেন। ” হাদিসটি মুসনাদে আহমাদের একটি দীর্ঘ হাদীসের চুম্বকাংশ।
৩/
حَدَّثَنَا أَبُو مُصْعَبٍ الْمَدِينِيُّ، أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ حَدَّثَنَا عَبْدُ الْمُهَيْمِنِ بْنُ عَبَّاسِ بْنِ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ سَلَّمَ تَسْلِيمَةً وَاحِدَةً تِلْقَاءَ وَجْهِهِ
আব্দুল মুহাইমিন বিন আব্বাস বিন সাহল বিন সাদ আসসাইদী (রাঃ), তাঁর পিতা থেকে, তাঁর দাদা থেকে বর্ণনা করেন যে, রসূল (সাঃ) সামনে এক সালাম দিতেন। ( মুখ সামনের দিকে থাকাবস্থায় শুরু হয়ে হালকা ডানে ফিরিয়ে শেষ হবে, প্রথম হাদীসে যেমন বলা হয়েছে।) (সহীহ, সুনানে ইবনে মাজাহ)
৪/
وعن أبي هريرة رضي الله تعالى عنه: ” أن رسول الله صلى الله عليه وسلم صلى على جنازة، فكبر عليها أربعا، وسلم تسليمة واحدة
“আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত যে, রসূল (সাঃ) জানাযা সালাত পড়ালেন, সেখানে চার তাকবীর দিলেন এবং একবার সালাম ফেরালেন। (দারা কুতনী, মুসতাদারাক আস সালিহাইন) ইমাম বাইহাকী বলেন, এই হাদীসের সনদ হাসান।
৫/
قال ابن المنذر في الأوسط – حدثنا إبراهيم بن عبد الله قال : أخبرنا عبد الله بن بكر قال : ثنا حميد قال : صليت مع أنس فكان يسلم تسليمة واحدة : السلام عليكم
ইমাম ইবনুল মুনযির আল আওসাতে বর্ণনা করেন যে, হুমাইদ (রাঃ) বলেনঃ ” আমি আনাসের (রাঃ) সাথে সালাত আদায় করেছি, তিনি ‘আসসালামু আলাইকুম’ বলে একবার সালাম ফেরাতেন। ( আল আওসাত, ইবনুল মুনদির আশ শাফীঈ)
৬/
قال ابن أبي شيبة – حدثنا يونس بن محمد قال حدثنا جرير بن حازم عن أيوب عن أنس أن النبي صلى الله عليه و سلم سلم تسليمة
আনাস (রাঃ) থেকে বর্ণিত যে, রসূল (সাঃ) একবার সালাম ফেরাতেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, সহীহ)
৭/
قال ابن ماجه – حدثنا محمد بن الحارث المصري حدثنا يحيى بن راشد عن يزيد مولى سلمة عن سلمة بن الأكوع قال رأيت رسول الله-صلى الله عليه وسلم- صلى فسلم مرة واحدة.
সালমাহ ইবনুল আকওয়া (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ ” আমি দেখলাম যে, রসূল (সাঃ) সালাত আদায় করলেন, তারপর একবার সালাম ফেরালেন। (সুনানে ইবনে মাজাহ, সহীহ)
৮/
قال الدارقطني – حدثنا يحيى بن محمد بن صاعد حدثنا يحيى بن خالد أبو سليمان المخزومي المدني حدثنا عبد الله بن نافع الصائغ عن عبد المهيمن بن عباس بن سهل الساعدي عن أبيه عن جده أن رسول الله -صلى الله عليه وسلم- سلم تسليمة واحدة عن يمينه من الصلاة.
আব্বাস বিন সহল ইবনে সাদ (রাঃ) তাঁর বাবা হতে, তিনি তাঁর দাদা থেকে বর্ণনা করেন যে, রসূল (সাঃ) সালাতে তাঁর দিকে একবার মাত্র সালাম ফেরাতেন। ( দারা কুতনী, সহীহ)
৯/
قال عبد الرزاق – عن جعفر بن سليمان قال : أخبرنا الصلت بن دينار قال : سمعت الحسن يقول : كان رسول الله صلى الله عليه وسلم وأبو بكر وعمر وعثمان يسلمون تسليمة واحدة ، قال الصلت : وصليت خلف عمر بن عبدالعزيز فسلم واحدة
সলত ইবনে দীনার বলেন, হাসান (রাঃ)কে বলতে শুনেছি যে, রসূল (সাঃ), আবূ বকর, উমার ও উসমান (রাঃ) একবার সালাম ফেরাতেন। সলত বলেনঃ ” এবং আমি উমার ইবনে আব্দুল আযীযের পেছনে সালাত পড়েছি। তিনি একবার সালাম ফেরালেন।” (মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাসান লিগইরিহী)
১০/
وقال ابن أبي شيبة – قال حدثنا وكيع عن الربيع عن الحسن أن النبي صلى الله عليه و سلم وأبا بكر وعمر كانوا يسلمون تسليمة واحدة
রাবী’ হাসান বাসরী থেকে বর্ণনা করেন যে, নবী (সাঃ) ও আবূ বকর ও উমার (রাঃ) একবার সালাম ফেরাতেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, সহীহ)
১১/
قال ابن أبي شيبة – حدثنا أبو خالد الأحمر عن حميد قال كان أنس يسلم واحدة
হুমাইদ (রাঃ) বলেনঃ ” আনাস (রাঃ) একবার সালাম দিতেন।” (ইবনে আবী শাইবা, সহীহ)
১২/
وقال عبد الرزاق – عن ابن جريج قال أخبرني نافع وسألته : كيف كان ابن عمر يسلم إذا كان إمامكم ؟ قال : عن يمينه واحدة السلام عليكم
ইবনে জুরাইজ বলেনঃ নাফি আমাকে বলেছেন, এবং আমি তাকে জিজ্ঞেস করলাম যে, কিভাবে ইবনে উমার (রাঃ) সালাম ফেরাতেন, যখন তিনি আপনাদের ইমাম ছিলেন? তিনি বল্লেনঃ ” তিনি ‘আসসালামু আলাইকুম’ বলে তাঁর ডানদিকে একবার সালাম ফেরাতেন।” (মুসান্নাফে আব্দুর রাজ্জাক, সহীহ)
১৩/
قال ابن خزيمة 730 – أنا أبو طاهر نا أبوبكر نا محمد بن يحيى نا معلى بن أسد العمي حدثنا وهيب عن عبيد الله بن عمر عن القاسم عن عائشة رضي الله عنها : أنها كانت تسلم تسليمة واحدة قبالة وجهها السلام عليكم .
উমার ইবনুল কাসিম বর্ণনা করেন, আইশাহ (রাঃ) তাঁর মুখের বিপরীত দিকে (অর্থাৎ ডানে) ‘আসসালামু আলাইকুম’ বলে সালাম ফেরাতেন। (ইবনে খুযাইমা হাদীস নংঃ ৭৩০) আল আযামী এই হাদীসের সনদকে সহীহ বলেছেন এবং ইমাম ইবনে আবি শাইবাও এটা বর্ণনা করেছেন।
১৪/
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنِ ابْنِ عَقِيلٍ، عَنْ مُحَمَّدِ ابْنِ الْحَنَفِيَّةِ، عَنْ عَلِيٍّ، رضى الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم “ مِفْتَاحُ الصَّلاَةِ الطُّهُورُ وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ
আলী ইবনে আবি তালিব (রাঃ) থেকে বর্ণিত যে, রসূল (সাঃ) বলেছেনঃ ” সালাতের চাবি হচ্ছে পবিত্রতা, এটার আরম্ভ হলো তাকবীর এবং এটার সমাপ্তি হলো তাসলীম। এই হাদীসটি এক তাসলীমের দিকে ইঙ্গিত করে। ( সুনানে আবূ দাউদ, সহীহ)
১৫/
وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ الأَنْصَارِيِّ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم كَانَتْ تَقُولُ إِذَا تَشَهَّدَتِ التَّحِيَّاتُ الطَّيِّبَاتُ الصَّلَوَاتُ الزَّاكِيَاتُ لِلَّهِ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ السَّلاَمُ عَلَيْكُمْ
কাসিম ইবনে মুহাম্মাদ থেকে বর্ণিত, তিনি জানিয়েছেন যে, রসূল (সাঃ) এর স্ত্রী আইশাহ (রাঃ) তাশাহূদে বলতেনঃ ” শুভেচ্ছা, উত্তম বাক্যগুলো, সালাওয়াত এবং পবিত্র আমলগুলো আল্লাহর জন্যে। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই, তাঁর একত্ব (বিদ্যমান) এবং তাঁর কোন অংশীদার নেই। এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (সাঃ) আল্লাহর দাস ও রসূল। হে নবী! আপনার উপর শান্তি, আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক। আমাদের উপর ও আল্লাহর নেক বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক (তাশাহুদের বঙ্গানুবাদ)। আসসালামু আলাইকুম (তাসলীম একবার)। (মুয়াত্তা ইমাম মালিক)
১৬/
قال ابن القيم في زاد المعاد : قَالَ أَحْمَدُ بْنُ الْقَاسِمِ قِيلَ لِأَبِي عَبْدِ اللّهِ أَتَعْرِفُ عَنْ أَحَدٍ كَانَ يُسَلّمُ عَلَى الْجِنَازَةِ تَسْلِيمَتَيْنِ ؟ قَالَ لَا وَلَكِنْ عَنْ سِتّةٍ مِنْ الصّحَابَةِ أَنّهُمْ كَانُوا يُسَلّمُونَ تَسْلِيمَةً وَاحِدَةً خَفِيفَةً عَنْ يَمِينِهِ فَذَكَرَ ابْنَ عُمَرَ وَابْنَ عَبّاسٍ وَأَبَا هُرَيْرَةَ وَوَاثِلَةَ بْنَ الْأَسْقَعِ وَابْنَ أَبِي أَوْفَى وَزَيْدَ بْنَ ثَابِتٍ . وَزَادَ الْبَيْهَقِيّ : عَلِيّ بْنَ أَبِي طَالِبٍ وَجَابِرَ بْنَ عَبْدِ اللّهِ وَأَنَسَ بْنَ مَالِكٍ وَأَبَا أُمَامَةَ بْنَ سَهْلِ بْنِ حُنَيْفٍ فَهَؤُلَاءِ عَشَرَةٌ مِنْ الصّحَابَةِ
আহমাদ ইবনুল কাসিম বলেনঃ “আমার বাবা আব্দুল্লাহকে জিজ্ঞেস করা হলো, আপনি কি এমন কেউকে জানেন যিনি জানাযা সালাতের সমাপ্তিতে দুই তাসলীম দিয়েছেন/ দুবার সালাম ফিরিয়েছেন? আমার বাবা বললেনঃ ” না, বরং ছয়জন সাহাবা থেকে বর্ণিত হয়েছে যে, তাঁরা তাদের হালকা ডানে একবার সালাম ফেরাতেন। ইবনে উমার (রাঃ) যারা একবার সালাম ফেরাতেন, তাঁদের নামসহ উল্লেখ করেছেন। ইবনে আব্বাস, আবূ হুরাইরা, ওছিলাহ ইবনুল আসক্বহ, ইবনে আবি আউফা, যাইদ ইবনে ছাবিত (রাঃ), ইমাম বাইহাকী আরো উল্লেখ করেছেন যে, আলী ইবনে আবি তালিব, জাবির ইবনে আব্দুল্লাহ, আনাস ইবনে মালিক এবং আবূ উমামাহ (রাঃ)। মোট ১০ জন সাহাবা।” (যাদুল মায়াদ, ইবনুল কায়্যিম)
১৭/
قد روى عن عثمان أنه كان يسلم تسليمة واحدة أخرجه الطبري
বর্ণিত আছে যে, উসমান (রাঃ) একবার সালাম ফেরাতেন। (আত-তাবারী)
১৮/
عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم : سَلَّمَ عَلَى الْجَنَازَةِ تَسْلِيمَةً وَاحِدَةً.أخرجه أبو داود في المراسيل بسند صحيح
আতা ইবনে সায়িব (রাঃ) থেকে বর্ণিত হয়েছে যে, রসূল (সাঃ) জানাযার সালাতে একবার সালাম ফেরাতেন। (ইমাম আবূ দাউদের আল মারাসিল)
১৯/
حديث ابن عمر رضي الله عنه، فعنه قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ يَفْصِلُ بَيْنَ الشَّفْعِ وَالْوِتْرِ بِتَسْلِيمَةٍ يُسْمِعُنَاهَا
আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত, রসূল (সাঃ) শাফউ (জোড়) সালাতের সাথে বিতর (বেজোড়) সালাতের পার্থক্য করতেন একবার সালাম ফেরানোর মাধ্যমে।
২০/
حدثنا يحيى بن سعيد القطان عن وفاء: أن سعيد بن جبير كان يسلم تسليمة
সাইদ ইবনে কাত্তান বলেন যে, সাইদ ইবনু যুবাইর মাত্র একবার সালাম ফেরাতেন।
২১/
عن أنس بن مالك رضي الله عنه :أن النبي كان يسلم تسليمة واحدة
আনাস ইবনে মালিক (রাঃ) থেকে বর্ণিত, রসূল (সাঃ) মাত্র একবার সালাম ফেরাতেন। (বাইহাকী, ইবনে হাজার আসকলানীর মতে ইমাম বুখারীর শর্তানুযায়ী সহীহ)
২২/
قال ابن المنذر – و حدثونا عن إسحاق بن راهويه قال: أخبرنا أنس بن عياض ، عن يزيد بن أبي عبيد قال: رأيت سلمة وهو ابن الأكوع ، يسلم تسليمة إذا انصرف من الصلاة قبل وجهه إذا كان مع الإمام وغيره
ইয়াযিদ ইবনে উবাইদ বলেন, আমি সালমাহ ইবনে আকওয়া (রাঃ) ইমামের পেছনে সালাত আদায় করলে বা এছাড়াও একবার সালাম ফেরাতেন। (আল আউসাত, ইমাম ইবনুল মুনযির, সহীহ)
২৩/
قال ابن أبي شيبة – حدثنا عبد الأعلى عن خالد عن أنس بن سيرين عن ابن عمر أنه كان يسلم تسليمة
আনাস ইবনে সিরীন আব্দুল্লাহ ইবনে উমার থেকে বর্ণনা করেন যে, তিনি কেবল একবার সালাম ফেরাতেন। (ইবনে আবী শাইবা, সহীহ)
২৪/
روى أنس: “أن النبي – صلى الله عليه وسلم – وأبا بكر وعمر وعثمان كانوا يسلمون تسليمة واحدة”
আনাস ইবনে মালিক (রাঃ) থেকে বর্ণিত, রসূল (সাঃ), আবূ বকর, উমার ও উসমান (রাঃ) কেবল একবার সালাম ফেরাতেন। (সুনানে বাইহাকী, মাজমাউয যাওয়াইদ, ইমাম আল হাইশামী বলেন যে, এই হাদীসের রাবীগণ সকলেই নির্ভরযোগ্য।)
২৫/
أخرجه الدارقطني عن سَهْلٍ بن سعد السَّاعِدِىِّ: أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- سَلَّمَ تَسْلِيمَةً وَاحِدَةً عَنْ يَمِينِهِ مِنَ الصَّلاَةِ”. وأخرج عنه –أيضا- أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يُسَلِّمُ تَسْلِيمَةً وَاحِدَةً لاَ يَزِيدُ عَلَيْهَا”
সহল ইবনে সাদ আসসাইদী (রাঃ) বর্ণনা করেন যে, রসূল (সাঃ) সালাতে তাঁর ডানদিকে একবার সালাম ফেরাতেন। তাঁর থেকে এও বর্ণিত আছে যে, তিনি শুনেছেন, রসূল (সাঃ) একবার সালাম ফেরাতেন এবং সেটা বাড়াননি। (সুনানে দারা কুতনী, হাসান লিগইরিহী)
২৬/
وأخرج ابن أبي شيبة: حدثنا أبو خالد عن سعيد بن المرزبان قال: صليت خلف ابن أبي ليلى فسلم واحدة. ثم قال : صليت خلف علي فسلم واحدة و قال أبو هشام الرفاعي : حدثنا أبو أسامة ، قال : حدثنا سعيد بن المرزبان ،وكان ثقة ..
সাইদ বিন আল মারজান বর্ণনা করেন যে, আমি আবূ লাইলার পেছনে সালাত পড়েছি, তিনি একবার সালাম ফিরিয়েছেন। এবং তারপর তিনি বলেনঃ ” আমি আলী (রাঃ) এর পেছনে সালাত আদায় করেছি। তিনিও একবার সালাম ফিরিয়েছেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাসান লিগইরিহী)
সাইদ বিন আল মারজান হলেন আনাস ইবনে মালিক ও সাইদ ইবনে যুবাইরের (রাঃ) এঁর ছাত্র। অধিকাংশের মতে তিনি নির্ভরযোগ্য একজন রাবী, তবে কেউ কেউ তাঁকে দ্বইফ বলেছেন।
২৭/
حدثنا سهل بن يوسف عن حميد قال : صليت خلف عمر بن عبد العزيز فسلم واحدة.
সহল ইবনে ইউসুফ হুমাইদ (রাঃ) থেকে বর্ণনা করেন, হুমাইদ (রাঃ) বলেনঃ ” আমি উমার ইবনে আব্দুল আযীযের পেছনে সালাত আদায় করেছি। তিনি একবার সালাম ফিরিয়েছেন।” (মুসান্নাফে ইবনে আবী শাইবা, সহীহ)
২৮/
حدثنا يزيد بن هارون عن ابن عون عن الحسن وابن سيرين: أنهما كانا يسلمان تسليمة عن أيمانهما. وصليت خلف القاسم فلا أعلمه خالفهما.
ইবনে আউন হাসান ও ইবনে সিরীনের ব্যাপারে বর্ণনা করেছেন যে, তাঁরা তাঁদের ডানদিকে একবার সালাম ফেরাতেন এবং তিনি আল কাসিমের পেছনে সালাত আদায় করেছেন যিনি ঐ দুজনের আমলের বিপরীত আমল করেননি। ( মুসান্নাফে ইবনে আবী শাইবা, সহীহ)
২৯/
حدثنا مصعب بن المقدام قال : نا إسرائيل عن عمران بن مسلم عن سويد: أنه كان يسلم تسليمة واحدة”.
ইমরান ইবনে মুসলিম সুয়াইদ থেকে বর্ণনা করেন যে, তিনি মাত্র একবার সালাম ফেরাতেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, সহীহ)
৩০/
حدثنا يحيى بن سعيد عن إسماعيل عن قيس: أنه كان يسلم تسليمة”.
ইসমাইল থেকে বর্ণিত যে, কায়েস একবার সালাম ফেরাতেন।
৩১/
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ، ثنا سَعِيدُ بْنُ مُسْلِمِ بْنِ بَانَكَ، عَنْ أَبِي مَالِكٍ الْحِمْيَرِيِّ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «سَلَّمَ عَنْ يَمِينِهِ تَسْلِيمَةً وَاحِدَةً»
আতা ইবনে ইয়াসির (রাঃ) থেকে বর্ণিত, রসূল (সাঃ) তাঁর ডানদিকে একবার সালাম ফেরাতেন। (মুসনাদ আল হারিছ)
৩২/
نا مُحَمَّدٌ، نا مُعَلًّي، نا وُهَيْبٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ أَنَّهُ كَانَ ” يُسَلِّمُ وَاحِدَةً: السَّلَامُ عَلَيْكُمْ “
হিশাম ইবনে উরওয়াহ (রাঃ) তাঁর বাবা থেকে বর্ণনা করেন যে, তিনি মাত্র একবার ‘আসসালামু আলাইকুম’ বলে সালাম ফেরাতেন। (সহীহ ইবনে খুযাইমা)
৩৩/
حَدَّثَنَا رَبِيعٌ الْجِيزِيُّ , وَرَوْحُ بْنُ الْفَرَجِ , قَالَا: ثنا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ الزُّهْرِيُّ قَالَ: ثنا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ الدَّرَاوَرْدِيُّ , عَنْ مُصْعَبِ بْنِ ثَابِتٍ , عَنْ إِسْمَاعِيلَ بْنِ مُحَمَّدٍ , عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ , عَنْ سَعْدٍ ” أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُسَلِّمُ فِي آخِرِ الصَّلَاةِ تَسْلِيمَةً وَاحِدَةً: السَّلَامُ عَلَيْكُمْ “
ইবনে শিহাব যুহরী সহীহ সনদে সাদ (রাঃ) থেকে বর্ণনা করেন যে, নিশ্চয়ই রসূল (সাঃ) সালাতের শেষে ‘আসসালামু আলাইকুম’ বলে একবার সালাম ফেরাতেন। (শরহু মানিউল আছার, ইমাম আহমাদের মতে হাদীসটি মুরসাল)
৩৪/
وذكر الطبري قال: حدثنا محمد بن مرزوق، قال: حدثنا الحجاج بن نصير، أخبرنا أبو عبيدة، حدثنا الحسن ومحمد بن سيرين، قالا: حدثنا أنس بن مالك قال: (صليت خلف رسول الله، وأبى بكر، وعمر، وعثمان، فكانوا يسلمون تسليمة واحدة
ইবনে সিরীন ও হাসান (রাঃ), আনাস (রাঃ) থেকে বর্ণনা করেন যে, আনাস (রাঃ) বলেনঃ ” আমি রসূল (সাঃ), আবূ বকর, উমার ও উসমানের (রাঃ) পেছনে সালাত পড়েছি। তাঁরা সকলে একবার সালাম ফেরাতেন। (তাবারী)
একবার সালাম ফেরানোর ব্যাপারে মালিকী আলিমদের বক্তব্যঃ
১/
قال ابن عبد البر: العمل المشهور بالمدينة التسليمة الواحدة, وهو عمل قد توارثه أهل المدينة كابراً عن كابر, لا يروى عن عالم بالحجاز ولا بالعراق ولا بالشام ولا بمصر إنكار التسليمة الواحدة ولا إنكار التسليمتين بل ذلك عندهم معروف
হাফিয ইউসুফ ইবনে আব্দুল বার আল মালিকী (রঃ) বর্ণনা করেন যে, রসূল (সাঃ) এঁর সময় থেকে মদীনায় জ্ঞাত মশহূর আমল ছিল একবার সালাম ফেরানো, এবং এটা সেই আমল যা পুত্রেরা তাদের পিতাদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রেই শিখেছে। হিজায, ইরাক, সিরিয়া কিংবা মিশরের আলিমগণ একবার সালাম ফেরানোর বিপরীতে আপত্তি করেছেন বলে এমন একটি বর্ণনাও নেই। অথবা কেউ দুইবার সালাম ফেরানোতে আপত্তি করেছেন বলেও পাওয়া যায় না। বরং উভয় প্রকার সালামের আমলই স্ব স্ব শহরে প্রচলিত ছিল।
২/
قال الحافظ ابن عبد البر:”قال ابن وهب عن مالك: يسلم تلقاء وجهه السلام عليكم”..قال أشهب عن مالك: أنه سئل عن تسليم المصلي وحده فقال: يسلم واحدة عن يمينه. فقيل: وعن يساره؟ فقال: ما كانوا يسلمون إلا واحدة. قال: وإنما حدثت التسليمتين في زمن بني هاشم…
ইবনে আব্দুল বার আরো বর্ণনা করেন যে, (ইমাম মালিকের ছাত্র) ইবনে ওয়াহাব ইমাম মালিক থেকে বর্ণনা করেন যে, তিনি মুখমণ্ডল ঘুরিয়ে আসসালামু আলাইকুম বলে একবার সালাম ফেরাতেন। আশহাব মালিক থেকে বর্ণনা করেন যে, মালিককে মুসল্লীর একবার সালাম ফেরানো সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তিনি বললেনঃ ” ডানদিকে একবার সালাম ফেরাবে।” তখন বামের সালাম সম্পর্কে তাঁকে বলা হলো। তিনি বললেনঃ ” তাঁরা (সালাফগণ) একবার সালাম ফেরানো ব্যতীত অন্যকিছু করতেন না। এবং নিশ্চয়ই দুই সালামের ব্যাপারটি ঘটেছে বনু হাশিমের যমানায় (আব্বাসীয়দের সময়ে)।”
৩/
وأما الليث بن سعد فقال: أدركت الأئمة والناس يسلمون تسليمة واحدة: السلام عليكم….والعمل المشهور بالمدينة
ইমাম লাইছ ইবনে সাদ বলেনঃ ” আমি ইমামদেরকে ও লোকেদেরকে ‘আসসালামু আলাইকুম’ বলে এক সালাম ফেরাতেন এমনভাবে পেয়েছি। এই আমল মদীনায় মশহূর ছিল।”
(ইমাম লাইছ ইবনে সাদ হলেন লাইছী মাযহাবের প্রতিষ্ঠাতা। ইমাম মালিকের সহপাঠী ছিলেন এবং সেসময় মিশর থেকে মদীনায় ইলম শিখতে এসেছিলেন। সুন্নীদের এই মাযহাবটি বিলুপ্ত।)
৪/
قال محمد بن رشد: السلام الواجب الذي يخرج به المصلي من صلاته ويتحلل به منها تسليمة واحدة قبالة وجهه يتيامن بها قليلا الإمام والمأموم والفذ في ذلك سواء، لقول النبي – عَلَيْهِ السَّلَامُ -: «تحريم الصلاة التكبير وتحليلها التسليم»
মুহাম্মাদ ইবনে রুশদ বলেনঃ ” ওয়াজিব সালাম যার মাধ্যমে মুসল্লী সালাত সমাপ্ত করে ফেলে সেটা হলো সেটা হলো ডানে একবার সালাম ফেরানো। এবার সে লোক মুক্তাদী হোক, একাকী সালাত আদায়কারী হোক বা অন্যকিছু হোক। কারণ, রসূল (সাঃ) বলেনঃ ” সালাতের শুরু হলো তাকবীর (একবার), সালাতের শেষ হলো তাসলীম (একবার)।” (আল বায়ান ওয়া তাহসিল)
৫/
قال الحافظ أبو عمر ابن عبد البر:” قال مالك وأصحابه والليث بن سعد: يسلم المصلي من صلاته -نافلة كانت أو فريضة- تسليمة واحدة. السلام عليكم. ولا يقول: ورحمة الله”.
ইবনে আব্দুল বার (রঃ) বলেনঃ ” ইমাম মালিক, তাঁর ছাত্ররা ও লাইছ ইবনু সাদ বলেন, মুসল্লী তাঁর সালাতে ‘আসসালামু আলাইকুম’ বলে একবার সালাম ফেরাবে, ফারদ্ব সালাত হোক আর নফলই হোক। এবং তাতে ‘ওয়া রহমাতুল্লাহি’ বলবে না।”
৬/
শাইখ খলীল তাঁর কিতাব আত তাওজীহতে বলেনঃ ” ইমাম মালিক বলেন, একবার সালাম ফেরানো হচ্ছে সাহাবা ও তাবিয়ীদের যমানা হতে মদীনাবাসীদের আমল। নিশ্চয়ই রসূল (সাঃ) একবার সালাম ফিরিয়েছেন। আবূ বকর, উমার, উসমান (রাঃ) তেমনটিই করেছেন। অন্যরাও তাইই করেছেন।” ইবনে ইউনুস বক্তব্যটিকে এভাবেই বর্ণনা করেছেন।
৭/
وقال مالك فى المجموعة: كما يدخل فى الصلاة بتكبيرة واحدة كذلك يخرج منها بتسليمة واحدة
ইমাম মালিক মাজমুয়াহতে বলেনঃ ” যেভাবে কেউ সালাতে প্রবেশ করে এক তাকবীরে, তেমনি সালাত থেকে বেরিয়েও আসে এক তাসলীমে।”
৮/
ইবনুল কাসিম ইমাম মালিক থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ ” ‘আসসালামু আলাইকুম ব্যতীত সালাতে অন্যকোন সালাম পর্যাপ্ত নয়। তেমনি ‘আল্লাহু আকবার’ ব্যতীত সালাতে অন্যকোন তাকবীর পর্যাপ্ত নয়।”
৯/
قال الامام سحنون التنوخي لابن القاسم اريت الامام كيف يسلم قال واحدة قبالة وجهه ويتيامن قليلا فقلتله فالرجل في خاصة نفسه فقال واحدة عن يمينه
ইমাম সাহনুন আত তানুখী (রঃ) ইমাম ইবনুল কাসিমকে বলেনঃ ” আপনি কি দেখেছেন যে ইমাম (মালিক) কিভাবে সালাম ফেরান? তিনি বলেনঃ ” তাঁর মুখ সামনের দিকে থাকাবস্থায় একবার সালাম বলে ডানে ঘুরান।” তিনি আরো বললেনঃ ” যে ব্যক্তি একাকী সালাত আদায় করছে?” তিনি বললেনঃ ” আলতোভাবে তার ডানে একবার (সালাম ফেরাবে)।”
১০/
ইমাম ইবনে শিহাব যুহরী সম্পর্কে একটি বিখ্যাত ঘটনা প্রচলিত আছে যে, তিনি মসজিদে নববীতে এক ইরাকী লোককে দুই সালামে সালাত আদায় করতে দেখলেন। তিনি জিজ্ঞেস করলেন যে, তুমি এই আমল কোত্থেকে পেলে? সেই লোক বললঃ ” ইবরাহীম নখঈ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণনা করেন, এবং সে পুরো হাদীসটি পেশ করলো। ইবনে শিহাব বললেনঃ ” আমি তো এই আমল সম্পর্কে জানি না।” লোকটি বললঃ ” আপনি কি হাদীসটির এক-তৃতীয়াংশ জানেন? তিনি বললেনঃ “না।” সে বললঃ ” আপনি কি সম্পূর্ণ হাদীসের অর্ধেক জানেন?” তিনি বললেনঃ ” হ্যাঁ”। তখন লোকটি বললঃ ” তবে যেটা জানেন, তার সাথে এটাও যোগ করে নিন।” কাদ্বী আবু বকর ইবনুল আরাবী বলেনঃ “এটাই প্রমাণ যে, মদীনায় এক সালামই প্রচলিত ছিল।”
অন্যান্য মাযহাবের আলিমদের বক্তব্যঃ
১/
قال العلامة النووي في المجموع “……” وقالت طائفة يسلم تسليمة واحدة, قاله ابن عمر وأنس وسلمة ابن الأكوع وعائشة والأوزاعي.– رضي الله عنهم- والحسن
ইমাম নববী তাঁর আল মাজমুয়াহতে বলেনঃ ” মুসলিমদের একটি দল একবার সালাম ফেরাতেন। তাঁরা হলেন, ইবনে উমার, আনাস, সালামাহ ইবনুল আকওয়া, আয়িশাহ, হাসান (রাঃ) ও আউযায়ী (রঃ)।
২/
قال ابن المنذر وقال عمار بن أبي عمار: “كان مسجد المهاجرين يسلمون فيه تسليمة”
ইবনে মুনযির বর্ণনা করেনঃ ” মুহাজিরদের মসজিদে এক সালাম ফেরানো হতো।”
৩/
قال ابن المنذر : أجمع العلماء على أن صلاة من اقتصر على تسليمة واحدة جائزة
ইবনুল মুনযির বলেনঃ ” সমস্ত উলামা একমত যে, সালাতে একবার সালাম ফেরানো জায়িয।”
৪/
قال الإمام النووي في كتاب الأذكار “..” والواجب تسليمة واحدة, وأما الثانية فسنة لو تركها لم يضره
ইমাম নববী শাফিয়ী মাযহাবের সালাম ফেরানো সম্পর্কে কিতাবুল আযকারে বলেনঃ ” একবার সালাম ফেরানো ওয়াজিব, দ্বিতীয়টি সুন্নাহ। না ফেরালে সালাতে ক্ষতি নেই।”
৫/
قال الشافعيُّ: إن شاء سلَّم تسليمةً واحدة، وإن شاء سلَّم تسليمتين
ইমাম শাফিয়ী বলেনঃ ” যার ইচ্ছে এক সালাম ফেরাবে, যার ইচ্ছে দুই সালাম ফেরাবে।”
৬/
قال الثوري: واحدة عن يمينه.
ইমাম আস সাওরী (রঃ) বলেনঃ ” ডানদিকে একবার সালাম।”
৭/
والزهري كان ينكر حديث التسليمتين، ويقول: ما سمعنا بهذا
ইমাম আয যুহরী দুই সালামের হাদীসগুলোকে প্রত্যাখ্যান করে বলতেন যে, আমরা এব্যাপারে শুনিনি।
৮/ .
وحكاه أحمد عن أهل المدينة، وقال: ما كانوا يسلمون إلا واحدةً. قال: وإنما حدثت التسليمتين في زمن بني هاشمٍ.
يعني: في ولاية بني العباس.
ইমাম আহমাদ মদীনাবাসীদের ব্যাপারে বলেছেনঃ ” তাঁরা এক সালাম ব্যতীত অন্যকিছু করতেন না।” তিনি আরো বলেনঃ ” দুই সালামের ব্যাপারটি ঘটেছে বনু হাশিমের যমানায়। অর্থাৎ আব্বাসীয় হুকুমতের সময়।
৯/
ইবনে কুদামাহ তাঁর আল মুগ্বনীতে বলেনঃ ” ইমাম আহমাদের এব্যাপারে কোন স্পষ্ট বক্তব্য নেই যে, দুই সালাম ওয়াজিব।”
রেফারেন্সঃ Proofs of making one taslim in the Maliki school, Muhammad Umar Mustafa (হাদীসের আরবী ইবারত ও ইংরেজি অনুবাদ সেখান থেকে সংগৃহীত, ইংরেজি থেকে অনুবাদ করেছি।)