ইমামু দারিল হিজরাহ (হিজরতের স্থান মদীনা), ইমাম মালিক ইবনে আনাস (রঃ), আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতে বর্তমানে থাকা ফিক্বহী মাযহাব চতুষ্টয়ের অন্যতম “মালিকি মাযহাব” এর প্রতিষ্ঠাতা ইমাম। তিনি একাধারে কুরআন, সুন্নাহ ও ফিক্বহের ইমাম। বাংলা ভাষায় তাঁর সংক্ষিপ্ত জীবনী পড়তে-
আসসালামু আলাইকুম। আমরা কয়েকজন ইলম পিপাসু বাংলাদেশী বাঙালি তরুণ ২০২০ সালে আমাদের ফেসবুক গ্রুপ ‘মালিকি মাযহাব বাংলাদেশ’ নিয়ে যাত্রা শুরু করি। বিশ্বে ইসলামি খিলাফতের ১৪০০ বছরের পরও আমাদের উপমহাদেশে মালিকি মাজহাব তথা মদিনার আমল দুর্ভাগ্যবশত বিস্তার লাভ করতে পারেনি। আল্লাহর অশেষ রহমতে, আমরা এই মাযহাবকে সর্বপ্রথম বাংলার মুল্লুকে আনার নিমিত্তে সর্বসাধারণের জন্য তা বাংলায় চর্চার চেষ্টা করছি। রসুল (সাঃ) এর রেখে যাওয়া সবচেয়ে কাছের এই আমল বাংলার মাটিতে প্রচার ও প্রসারের জন্য, রসুল (সাঃ) এর ভালবাসার খাতিরে মতপার্থক্য ব্যাতিরেকে সকলের সহযোগিতা ও সহমর্মিতা অর্জনই আমাদের আশা।
ইমামু দারিল হিজরাহ বা রসুল (সাঃ) এর শহর মদিনার ইমাম মালিক ইবনে আনাস (রঃ) হচ্ছেন ইসলামি জগতের একজন উজ্জ্বল নক্ষত্র, “হাদিসের আমিরুল মু’মিনিন” ও “সুন্নাহ ও হাদিসের ইমাম”। উনার উসুল ও মদিনাবাসীদের আমলের উপর মালিকি ফিক্বহ প্রতিষ্ঠিত। আহলে সুন্নাহ ওয়াল জামা’তের চারটি প্রভাবশালী মাযহাবের একটি।
ইফতার: Loading...
সেহরীর শেষ সময়: Loading...