সালাতুল ইস্তিখারাহ

মালিকী ফিক্বহে সালাতুল ইস্তিখারাহঃ 
ঘুমানোর ঠিক আগে দুই রাকাত নামাজ পড়তে হবে। সালামের পর দু’আ করতে হবে। দু’আটা মশহুর। দু’আ জানা না থাকলে নিজ ভাষায় দু’আ করা যাবে- যেই বিষয়ে ইস্তিখারাহ্ করা হচ্ছে সেই বিষয়ে যেন আল্লাহ পথ দেখান। কোন উত্তর বা ইঙ্গিত পাওয়া পর্যন্ত প্রতি রাতেই ইস্তিখারাহ্ করতে হবে।
মনে রাখবেন:
*যেই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলা হয়েছে সেই বিষয়ে ইস্তিখারাহ্ করবেন না।
*জমিজমা, বাড়ি অথবা যাতায়াতের কোন মাধ্যম কেনার জন্যও ইস্তিখারাহ্ করা যাবে না।
এবং আল্লাহ ভালো জানেন।
দু’আ:
“اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ، وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ، فَإِنَّكَ تَقْدِرُ وَلاَ أَقْدِرُ وَتَعْلَمُ وَلاَ أَعْلَمُ وَأَنْتَ عَلاَّمُ الْغُيُوبِ، اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي فَاقْدُرْهُ لِي وَيَسِّرْهُ لِي ثُمَّ بَارِكْ لِي فِيهِ، وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ، وَاقْدُرْ لِي الْخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ أَرْضِنِي بِهِ”
“হে আল্লাহ! আমি আপনার জ্ঞানের কাছে পরামর্শ চাই, আপনার শক্তির সহযোগিতা চাই, আপনার মহান অনুগ্রহের অংশবিশেষ চাই, কারণ, আপনি ক্ষমতাবান, আমার কোনও ক্ষমতা নেই, আপনি জানেন, আমি জানি না, আর আপনি অদৃশ্য বিষয়াদির মহাজ্ঞানী।
হে আল্লাহ! যদি আপনার জ্ঞান অনুযায়ী এই বিষয়টি আমার দিনের জন্য কল্যাণজনক হয়, এবং আমার জীবনযাত্রা, শেষ পরিণতি, আমার বর্তমান ও ভবিষ্যতের জন্য কল্যানজনক হয়, তাহলে এটি আমার জন্য বরাদ্দ করে দেন, এবং এটি আমার জন্য সহজ করে দেন, তারপর এর মধ্যে আমার জন্য বরকত দেন।
আর যদি আপনার জ্ঞান অনুযায়ী এ বিষয়টি আমার দিনের জন্য অকল্যাণজনক হয়, এবং আমার জীবনযাত্রা, শেষ পরিণতি, আমার বর্তমান ও ভবিষ্যতের জন্য (অকল্যাণজনক হয়), তাহলে এটি আমার কাছ থেকে সরিয়ে নেন, আর আমাকেও এর কাছ থেকে দূরে সরিয়ে দেন, আমার জন্য কল্যাণের বন্দোবস্ত করেন, তা যেখানেই থাকুক না কেন; তারপর তাতেই আমাকে সন্তুষ্ট করে দেন।”
সিদি মুহাম্মাদ ইকবাল

সাম্প্রতিক পোস্টসমূহ

Dhaka

ইফতার: Loading...

সেহরীর শেষ সময়: Loading...