ধর্ষণ ও সমকামিতার শাস্তি

প্রশ্নঃ

মালিকী ফিক্বহ অনুযায়ী ধর্ষণের হদ্দ (শাস্তি) কি?

উত্তরঃ
যিনার জন্যে যেই হদ্দ সেই হদ্দ জারি হবে। ধর্ষককে সাদাকুল মিছাল দিতে হবে এবং হাকিম যেই শাস্তি দিতে চান, দিতে পারবেন। (সিদি সাইফুল্লাহ রজার, ওয়াটস অ্যাপ গ্রুপের প্রশ্ন নংঃ ৪০৯৪)।
প্রশ্নঃ
সাদাকুল মিছাল কি?
উত্তরঃ
ধর্ষণ সংঘটিত হলে ধর্ষক যদি ধর্ষিতার অনুরূপ কোন মহিলাকে বিয়ে করতো, তাহলে যে পরিমাণ মাহর দিতো, সেই পরিমাণ মাহর। অথবা ধর্ষিতা যদি ধর্ষকের অনুরূপ কোন পুরুষকে বিয়ে করতো, তাহলে গড়পড়তা যে পরিমাণ মাহর পেতো, সেই পরিমাণ মাহর। (সিদি আব্দুল্লাহ গ্যালান্ট, ঐ)।
প্রশ্নঃ
১.কোন নারী ধর্ষণের শিকার হয়ে শরিয়া আদালতে বিচার চাইলেন। কিন্তু অভিযুক্ত পুরুষ আদালতে কাজীর নিকট তা অস্বীকার করলেন।ঐ নারী ৪ জন স্বাক্ষীও পেলেন না‌। আদালতে ঐ ব্যক্তি ধর্ষক প্রমাণিত হলেন না।এমন অবস্থায় ঐ নারী গর্ভবতী হয়ে গেলে নারীর উপর যিনার হদ্দ হবে কী?আর নারীর স্বামী না থাকলে সন্তানের কী ফতোয়া হবে?
২.কোন নারী ধর্ষণের শিকার হয়ে ভয়ে লজ্জায় কাউকে জানালেন না। কিন্তু কিছুদিন পড় তিনি গর্ভবতী হয়ে পড়লেন।এবার প্রথম সুরতের ন্যায় শরিয়া আদালতে বিচার চাইলেন।প্রথম সুরতের ন্যায় ঐ ব্যক্তি ধর্ষক প্রমাণিত হলেন না।এখন ঐ নারীর উপর কী যিনার হদ্দ হবে?
৩.কোন এলাকায় অবিবাহিত কোন নারী হঠাৎ গর্ভবতী হয়ে পড়লেন।তাকে যিনার অভিযোগে শরিয়া আদালতে তোলা হল। কিন্তু তিনি যিনা অস্বীকার করে বললেন অমুক পুরুষ তাকে ধর্ষণ করেছেন এবং ভয়ভীতি দেখিয়েছেন কাউকে না জানাতে।এখন অভিযুক্ত পুরুষ তা অস্বীকার করল এবং কোন স্বাক্ষীও পাওয়া গেল না। অভিযুক্ত পুরুষ ছাড়া পেলেন। কিন্তু অভিযুক্ত নারীও যিনার কথা অস্বীকার করলেন এবং তার সাথে জোরপূর্বক যিনা হয়েছে এ মতেই অটল থাকলেন।নারীটির উপর যিনার হদ্দ হবে কী?
৪.শরিয়া মোতাবেক ধর্ষক স্বীকার করল না কিংবা চারজন স্বাক্ষী পাওয়া গেল না। এক্ষেত্রে কাজী যদি অন্য কোন সবুতের বা কৌশলের মাধ্যমে বুঝতে পারেন ঐ বক্তিই ধর্ষক তাহলে তিনি যিনার হদ্দ প্রয়োগ করতে পারবেন কিনা? যদি না পারেন তাহলে অন্য কোন শাস্তি যেমন জেল জরিমানা দিতে পারবেন কিনা? এক্ষেত্রে যিনার হদ্দ ব্যতীত অন্য শাস্তি দেওয়া কাজীর জন্য ফরজ/ওয়াজিব হবে কী?
উত্তরঃ 
১. ধর্ষণের জন্য নারীর জবানবন্দী, টানা-হেছড়া, খামচি, ছেড়া কাপড়-চোপড় ইত্যাদি আমলে নেয়া হয়। যদি নারী বিচার উত্থাপন করে উপযুক্ত বিচার না পায় তবে গর্ভবতী হয়ে গেলে অন্য মাযহাবগুলো এ ব্যাপারে ভিন্ন মত পোষণ করলেও মালিকি ফিকহ অনুযায়ী প্রয়োজনে ডি এন এ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়ে উক্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যাবে।
২,৩ এবং ৪ পরিস্থিতি প্রমাণাদির উপর নির্ভরশীল। নাইজেরিয়ায় যিনার অভিযোগে অনেককে রজম করা হলে অনেক মহিলা ধর্ষণের অভিযোগ এনে শাস্তি থেকে অব্যহতি পাওয়ার চেষ্টা করেছিল। এ ব্যাপারে থিসিস আকারে কেস স্টাডি আছে।
মূলত এসকল বিষয় খুটিনাটি অনেক কিছুর উপর নির্ভরশীল যা উক্ত কাযী/ বিচারক তা বিশ্লেষন করে তাজিরের মাধ্যমে তার রায় জানাবেন। এভাবে প্রশ্নোত্তর আকারে বলা অত্যন্ত কঠিন।
সার্বিক সহায়তায় সিদি দাউদ দ্রোনান।
প্রশ্নঃ 
সমকামীদের ব্যাপারে মালিকি মাযহাবের মত কি?
হানাফী মতে জানি সমকামীতা যিনা নয় এবং শাস্তি হলো নির্বাসন দেওয়া।
মালিকি মাযহাব শাস্তির ব্যাপারে কি বলে ও এটাকে কি যিনার অন্তর্গত বলে মনে করে?
উত্তরঃ 
মালিকী ফিক্বহ অনুযায়ী সমকামিতার হদ্দ হলো পাথর ছুঁড়ে হত্যা। মালিকী ফুক্বাহা এই জঘন্য অপরাধকে যিনার শ্রেণীর মধ্যেই ফেলেছেন। উভয়কেই হত্যা করতে হবে যদি না জোর করে করা হয়। যিনা প্রমাণে যে শুরুত রয়েছে, সমকামিতা প্রমাণেও একই রকম শর্ত রয়েছে, অর্থাৎ ৪ জন প্রত্যক্ষ সাক্ষী লাগবে। এব্যাপারে বিবাহিত, অবিবাহিত, দাস, মুশরিক, কাফির; সকলের জন্যেই একই বিধান। (রিসালাতু ইবনে আবি যাইদ, পৃঃ ৬৯৯, আহকামুল কুরআন লিইবনিল আরাবী, ২য় খণ্ড, পৃঃ ৩১৮)

সাম্প্রতিক পোস্টসমূহ

Dhaka

ইফতার: Loading...

সেহরীর শেষ সময়: Loading...